• আজ দ্বিতীয় পর্যায়ে অন্নপূর্ণার টাকা পাবেন আট লক্ষেরও বেশি মহিলা
    বর্তমান | ০১ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আজ, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের দ্বিতীয় পর্যায় এক কোটি ২০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি কর্মসূচি থেকে সেই অনুষ্ঠানের সূচনা করবেন। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা থেকে আট লক্ষের বেশি মহিলা এদিন টাকা পেতে চলেছেন। এই প্রকল্প চালু হওয়ার পর অনেকে ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন। সেসব যাচাই করতে কিছুটা সময় লাগে। কোনো ভুয়ো বা অযোগ্য ব্যক্তি যাতে এই প্রকল্পের টাকা না পান, তার জন্য সময় নিয়ে যাচাই করা হয়েছে। সব কিছু খতিয়ে দেখার পর এই আট লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকতে চলেছে। শহর থেকে গ্রাম, সব মহিলারা টাকা ঢোকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা পাচ্ছিলেন তার দ্বিগুণ অর্থ পাওয়ার জন্য মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।  
  • Link to this news (বর্তমান)