দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট সবজি বাজারের পিছনে গার্মেন্টস কারখানা এলাকায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, বোলতার চাক পোড়ানোর সময় আগুন পাশের বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ে। সেখান থেকে এলাকায় আগুন ছড়িয়ে পড়ে বলে সূত্রের খবর৷ মঙ্গলবার রাতে ঘটেছে এই ঘটনা৷
মুহূর্তের মধ্যে কয়েকটি বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়। স্থানীয়দের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থলে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি আগুন নিয়ন্ত্রণের । ঘটনায় কোনও হতাহত বা বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।
প্রসঙ্গত, গতকাল হলদিয়া পেট্রোকেমেও লাগে ভয়ঙ্কর আগুন৷ ঘটনায় আহত হন প্রায় ১৬ জন৷ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকায় বিধ্বংসী আগুন লাগে৷ হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপ লাইনে লিক থেকে ওপরে থাকা বিদ্যুতের হাইটন লাইনে আগুন লাগে বলেই জানা যায়। বিধ্বংসী আগুন। দমকলের আটটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল৷ আহতদের চিকিৎসার তদারকি করেছেন বিধায়ক প্রদীপ বিজলি৷
সূত্রের খবর, অগ্নিদগ্ধ বাসিন্দাদের উদ্ধার করে হলদিয়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। কয়েকজনকে তমলুকের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত একজনকে কলকাতা পাঠানো হয়। হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে রেললাইন গিয়েছে। রেললাইনের ধারের বস্তিতে আগুন লাগায় হলদিয়া-পাঁশকুড়া লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রীন করিডর করে আহত যাদের কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে৷ আটজন আহতকে কলকাতার বালিগঞ্জের মেডিভিউ নাম হবে বলছে, নিয়ে যাওয়া হচ্ছে।