• মহাত্মা গান্ধীর মূর্তির মুখ ও হাত কালো কাপড়ে ঢাকা, চাঞ্চল্য গোটা এলাকায়
    বর্তমান | ০১ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, কাটোয়া: রাতের অন্ধকারে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির মুখ ও হাত কালো কাপড়ে ঢেকে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে। এদিন সকালে কাটোয়া শহরের স্টেশন বাজার চৌরাস্তায় মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তির মুখ ও হাত কালো কাপড়ে ঢাকা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা ও পথচলতি মানুষজন।

    ঘটনাটি নজরে আসতেই মূর্তির সামনে ভিড় জমান বহু মানুষ। এই ঘটনায় এলাকাজুড়ে নিন্দার ঝড় ওঠে। স্থানীয়দের অভিযোগ, এটি অত্যন্ত নিন্দনীয় এবং উদ্দেশ্যপ্রণোদিত কাজ। তারা দ্রুত ঘটনার তদন্তের এবং দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

    স্থানীয়রা মনে করেন, গান্ধী মূর্তির কাছেই পুলিশের সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফলে ফুটেজ খতিয়ে দেখলেই অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এর পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। 
  • Link to this news (বর্তমান)