‘বিকশিত ভারত— গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ’ বা ভিবি-জি রাম জি (VB–G RAM G) আজ, ১ জুলাই থেকে চালু হলো সারা দেশে। এই প্রকল্পে দৈনিক মজুরির সংশোধিত তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই বাড়ল দৈনিক মজুরির পরিমাণ। দৈনিক মজুরি কমপক্ষে ৩০০ টাকা। গড়ে সব রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ১০ শতাংশের বেশি টাকা বেড়েছে।
পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, অসম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশের মতো রাজ্যে গড়ে ১৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মজুরি বেড়েছে। কেরালা, হরিয়ানা, পাঞ্জাব, কর্নাটকের মতো রাজ্যে দৈনিক মজুরি বেড়েছে আরও কিছুটা।
মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা MGNREGA-র পরিবর্তে ১ জুলাই থেকে সারা দেশে চালু হলো VB–G RAM G। আগেই সরকার জানিয়েছিল, VB–G RAM G প্রকল্পে ১২৫ দিন কাজ পাবেন শ্রমিকরা। মনরেগায় যা ছিল ১০০ দিনের কাজ। কাজের মজুরিও বাড়ানো হলো এ বার।
MGNREGA প্রতিদিনের মজুরি ছিল ২৯৮.৮ টাকা। এ বার থেকে তা ন্যূনতম ৩০০ টাকা করা হলো। বাংলা, বিহার, গুজরাট, মণিপুর, মিজ়োরাম, রাজস্থান, ওডিশা, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মেঘালয়, ছত্তিসগঢ়, মধ্যপ্রদেশ, সিকিম, অসম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, অরুণাচল, নাগাল্যান্ডের মতো ২১টি রাজ্যে দৈনিক মজুরি ৩০০ টাকা করা হয়েছে।
কেরালা, হরিয়ানা, পাঞ্জাব, কর্নাটক তা ৩৬০ থেকে ৪০৯ টাকার মধ্যে থাকছে। সিকিমে (যে সব পঞ্চায়েত পাহাড়ি উঁচু জায়গায়) ৪৫০ টাকা নির্ধারিত হয়েছে। সিকিমে (যে সব পঞ্চায়েত পাহাড়ি উঁচু জায়গায়) ৪৫০ টাকা নির্ধারিত হয়েছে।