আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে পালাবদলের পরেও প্রশাসনিক রদবদল অব্যাহত। চলতি মাসের শুরুতেই রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করা হল। ১৭৯ জনের পর এ বার ফের একবার ১৫ জন আইপিএস ও ডব্লিউবিপিএস পুলিশ আধিকারিকদের রদবদল এবং পদোন্নতি করা হল। সম্প্রতি এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কয়েকজন আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকদের বদলি ও পদোন্নতির মাধ্যমে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে দুর্নীতি দমন শাখায় ডিআইজি (এডিজি পদমর্যাদায়) এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি-এর ডিরেক্টর অঞ্জন চক্রবর্তীকে বদলি করে ল্যাবের অ্যাডমিনিস্ট্রেটর এবং আইজিপি পদমর্যাদায় পাঠানো হয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরোর ডিআইজি (বর্ডার) পদে আসীন সুমনজিৎ রায়কে আইজিপি (বর্ডার) মর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে। আইপিএস রশিদ মুনির খানকে ডিআইজি (হেডকোয়ার্টার্স) থেকে পদোন্নতির মাধ্যমে আইজিপি (হেডকোয়ার্টার্স) পদমর্যাদা পেলেন। আইপিএস জাফর আজমল কিদওয়াইকে ডিসি, আরএফ, কলকাতা পদ থেকে যুগ্ম পুলিশ কমিশনার (মডার্নাইজেশন) পদে উন্নীত করা হয়েছে।
অন্য দিকে, এসটিএফ-এর ডিসি প্রদীপ কুমার যাদবকে চতুর্থ ব্যাটেলিয়নের ডিসি পদে নিয়োগ করা হয়েছে। অম্লান কুসুম ঘোষকে হাওড়া পুলিশ কমিশানেটের ডিসি (উত্তর) পদমর্যাদাকে থেকে এসটিএফ-এর ডিসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশানেরেটের ডিসি হিসাবে মনোনীত চারু শর্মাকে ডিসিপি (পশ্চিম)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার, রানাঘাট ডিসি (পশ্চিম) এবং শিলিগুড়ির আইপিএস আধিকারিক কৃষ্ণ গোপাল মীনাকে ডিসিপি (হেডকোয়ার্টার্স), আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট পদে নিয়োগ করা হয়েছে। ডিসি (পশ্চিম জোন), আসানসোল-দুর্গাপুরে রাসপ্রীত সিংকে ডিসিপি (পূর্ব)-এ বদলি করা হয়েছে। আইপিএস অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স), কৃষ্ণনগর এবং ডিসি (সেন্ট্রাল), হাওড়া হিসেবে মনোনীত সম্ভব জৈনকে কলকাতার ডিসি ট্র্যাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স), পূর্ব বর্ধমান এবং অতিরিক্ত পুলিশ সুপার, জয়গাঁও হিসেবে মনোনীত অর্ক ব্যানার্জীকে ডেপুটি কমান্ড্যান্ট, সিও, এসএপি তৃতীয় ব্যাটালিয়নকে পদে বদলি করা হয়েছে।
সবিতা গোতিয়াল রানাঘাট এবং অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল), সুন্দরবনকে সিআইডি-র অতিরিক্ত এসএস পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ডব্লিউবিপিএস শৌভানিক মুখোপাধ্যায়কে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স), জলপাইগুড়ি এবং অতিরিক্ত ডিসি, শিলিগুড়ি হিসেবে মনোনীতকে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ), হাওড়া গ্রামীণ পুলিশ জেলআর পদে নিয়োগ করা হবে। সন্দীপ সেনকে অতিরিক্ত পুলিশ সুপার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে সরিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স), ঝাড়গ্রামের বদলি করা হয়েছে। শ্যামল কুমার মণ্ডল অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) এবং অতিরিক্ত পুলিশ সুপার, মাথাভাঙা, কোচবিহার থেকে অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল), সুন্দরবন পুলিশ জেলা-র দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত 8 জুন স্বরাষ্ট্র দফতরের পুলিশ সার্ভিস সেলের তরফে নির্দেশিকায় একসঙ্গে ১৭৯ জন আইপিএস এবং পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস পদমর্যাদার আধিকারিকের বদলি ও পদোন্নতির তালিকা প্রকাশ করা হয়েছিল৷