• শিক্ষকদের জন্য দীর্ঘদিনের সেই সুবিধা ফের চালু!
    আজকাল | ০১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ টালবাহানার পর ফের চালু হচ্ছে উৎসশ্রী পোর্টাল। ১ জুলাই অর্থাৎ বুধবার থেকেই পোর্টাল চালু করা হবে। দীর্ঘদিনের স্থগিতাদেশ প্রত্যাহার করে শিক্ষকদের সাধারণ বদলির অনলাইন আবেদন প্রক্রিয়া ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুলাই থেকেই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা সমস্ত ধরনের বদলির আবেদন করতে পারবেন।সেই আবেদনের ভিত্তিতে অনলাইন প্রক্রিয়াকরণও ফের চালু হবে। স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৭৩ সালের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা আইন, ১০৭ নম্বর ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর ।

    উল্লেখ্য, বিশেষ কারণবশত, গত বছরের ২৩ ডিসেম্বর থেকে উৎসশ্রী পোর্টাল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে এই সময়ে শুধুমাত্র পারস্পরিক বদলি বা মিউচুয়াল ট্রান্সফারের আবেদন গ্রহণ করা হচ্ছিল। এবার সেই স্থগিতাদেশ সম্পূর্ণ প্রত্যাহার করে নিল রাজ্যের নতুন সরকার।

    প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতেই প্রাথমিকের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরেও স্থগিত করা হয়েছিল সাধারণ বদলি প্রক্রিয়া। জানানো হয়েছিল, বিগত মাসগুলির পরও আগামী ছ’মাস এই বদলি প্রক্রিয়া বন্ধ রাখার কথা জানিয়েছিল শিক্ষা দফতর।

    জানানো হয়েছিল, স্কুল সার্ভিস কমিশন নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এ ছাড়াও গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা ছিল। সে জন্য গত ৩০ জুন পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ বদলি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দফতর। তবে জানানো হয়েছিল, সাধারণ বদলি আপাতত স্থগিত রাখা হলেও প্রয়োজনে পারস্পরিক বদলি (মিউচুয়াল ট্রান্সফার) করা যাবে। সেই মতো চলছিল পারস্পরিক বদলি প্রক্রিয়া।

     
  • Link to this news (আজকাল)