আর কয়েকদিন পরেই, ১৬ জুলাই রথযাত্রা উৎসব। সেই উৎসব উপলক্ষে পুরীতে যান বাংলার বহু ভক্ত। রেলের টিকিটের চাহিদা আকাশ ছুঁয়ে যায়। সে দিকে তাকিয়েই ২টি স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। অতিরিক্ত টিকিটের চাহিদা মেটাতে কলকাতা ও মালদা থেকে ২টি স্পেশাল ট্রেন নামাচ্ছে রেল। একটি ট্রেন কলকাতা থেকে খুরদা রোড পর্যন্ত যাবে। অন্য ট্রেনটি মালদা টাউন থেকে পুরী পর্যন্ত যাবে।
ট্রেন চলবে: ১৩, ১৪, ১৫, ২১, ২২ ও ২৩ জুলাই
ট্রেনের সময়সূচি: কলকাতা থেকে রাত ১১টা ৫০ মিনিটে ছাড়বে। পরের দিন সকাল ৯টা ৩৫ মিনিটে খুরদা রোডে পৌঁছবে।
ট্রেন চলবে: ১৪, ১৭, ১৮, ২২, ২৫ ও ২৬ জুলাই
ট্রেনের সময়সূচি: খুরদা রোড থেকে বিকেল ৩টা ৪০ মিনিটে ছাড়বে। পরের দিন রাত ২টায় কলকাতায় পৌঁছবে।
কোন রুটে চলবে: আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে থামবে।
এই স্পেশাল ট্রেনে সাধারণ দ্বিতীয় ক্যাটিগরি, স্লিপার ক্লাস এবং এসি কোচের ব্যবস্থা থাকবে।
মালদা টাউন ও পুরীর মধ্যেও বিশেষ ট্রেন চলবে।
ট্রেন চলবে: ১৪ ও ২২ জুলাই
ট্রেনের সময়সূচি: মালদা থেকে দুপুর ১টা ১০ মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে। পরের দিন ভোর ৫টা ৩০ মিনিটে পুরী পৌঁছবে।
ট্রেন চলবে: ১৭ ও ২৫ জুলাই
ট্রেনের সময়সূচি: সন্ধ্যা ৬টা নাগাদ পুরী থেকে ছাড়বে। পরের দিন সকাল ৯টা ২০ মিনিটে মালদা টাউন পৌঁছবে।
কোন রুটে চলবে: নিউ ফরাক্কা, পাকুড়, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর-শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, যাজপুর-কেওনঝর রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে।
এই স্পেশাল ট্রেনে সাধারণ দ্বিতীয় ক্যাটিগরি, স্লিপার ক্লাস এবং এসি কোচের ব্যবস্থা থাকবে।