• চা পান করে অসুস্থ ছাত্র, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু
    বর্তমান | ০১ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নরেন্দ্রপুর: ফ্লাস্ক থেকে গরম চা পান করে অসুস্থ হয়ে পড়ার পর মৃত্যু হল এক ছাত্রের। আজ, মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম দীপ্তাংশু মাহাতা। সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দ্বাদশ শ্রেণির ছাত্র। এদিন বিকেলে সে ফ্লাস্কে রাখা চা পান করেছিল। এরপর আচমকাই অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি হোস্টেলের চিকিৎসকের কাছে নিয়ে যান ওয়ার্ডেন। শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় অন্যত্র চিকিৎসা করানোর পরামর্শ দেন ডাক্তার। অভিযোগ, সেটা না করে স্কুলেই বসেছিলেন ওয়ার্ডেন। খবর দেওয়া হয় ছাত্রের বাবাকে। তিনি আসার পর আরও অবনতি হয় ছাত্রের। শেষে মহামায়াতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পড়ুয়াকে। কিন্তু সেখানে বলা হয় পরিস্থিতি খারাপ। অন্য হাসপাতালে তাকে নিয়ে যেতে হবে। এরপরই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ছাত্রের। বিষয়টি নিয়ে নরেন্দ্রপুর থানায় ই-মেল মারফত অভিযোগ দায়ের করেন মৃতের বাবা। প্রাথমিক তদন্তে হোস্টেল ওয়ার্ডেনের গাফিলতির প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)