• অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৬ হাজার মানুষ
    বর্তমান | ০২ জুলাই ২০২৬
  • গুয়াহাটি: ভয়াবহ আকার নিয়েছে অসমের বন্যা। বুধবারও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ক্ষতিগ্রস্ত রাজ্যের ছয় জেলার প্রায় ৪৬ হাজার বাসিন্দা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ধেমাজি জেলায়। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, ধেমাজির সিসিবরগাঁওতে এক মহিলার মৃত্যু হয়েছে। একটানা বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র। এর জেরে রাজ্যে ৩ হাজার ৮০৯ হেক্টরেরও বেশি জমি প্লাবিত। ৮৮ হাজারের বেশি বন্যপ্রাণীও এই বন্যা পরিস্থিতির শিকার।
  • Link to this news (বর্তমান)