• দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
    বর্তমান | ০২ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতার বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল ইডি। বুধবার ইডি আদালতে ওই চার্জশিট জমা পড়েছে বলে খবর। এতে নাম রয়েছে কুন্তল ঘোষেরও। কীভাবে পার্থবাবুর নেতৃত্বে টাকার বিনিময়ে নিয়োগ হয়েছিল, বিষয়টি উল্লেখ করা হয়েছে চার্জশিটে। তাতে আরও উল্লেখ রয়েছে, এই টাকা অর্পিতার বাড়িতে রাখা ছিল, যা ইতিমধ্যে তারা উদ্ধার করেছে। সেই সঙ্গে মিলেছে উত্তরপত্রের কপিও।
  • Link to this news (বর্তমান)