• গেরুয়া নেতাদের বিরুদ্ধেই অভিযোগ বিধায়ক রত্নার
    বর্তমান | ০২ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: পানিহাটির শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মন্দিরের প্রণামী বাক্স বাড়িতে এনে টাকা গোনার নিদান দিয়েছেন। এমন অভিযোগ উঠেছিল অভয়ার বাবা তথা পানিহাটির বিধায়কের স্বামী শেখর দেবনাথের বিরুদ্ধে। বুধবার তা নিয়ে মুখ খুললেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। এদিন সমাজমাধ্যমে বার্তা দিয়ে দলের একাংশের বিরুদ্ধে খড়গহস্ত হন তিনি। এনিয়ে গেরুয়া শিবিরের অন্দরে জলঘোলা আরও তীব্র হয়েছে। এদিন তিনি বলেন, ভোটের সময় যাঁকে বাড়ি থেকে ডেকে এনে রাজনৈতিক ভাবে পাশে রেখে নেতা হতে দিয়েছি, তিনি আজ টাকার বিনিময়ে তৃণমূলের তোলাবাজদের বাঁচাতে চাইছেন। তৃণমূলের তোলাবাজ কাউন্সিলার ও প্রোমোটাররা গ্রেপ্তার করা হচ্ছে। তাঁদের ছাড়াতে কারা থানায় ছুটে যাচ্ছেন? কারা বাঁচানোর চেষ্টা করছেন? কেন অপরাধীদের বাঁচানো হবে? আমার সহকারীদের খুনের হুমকি দেওয়া হচ্ছে, তাঁরা যাতে আমার থেকে সরে যান। আমি প্রমাণ দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব। দলের শৃঙ্খলা রক্ষা কমিটিকেও চিঠি দেব। আমার পরিবারের দিকে যাঁরা কাদা ছুড়ছেন, তাঁরা মনে রাখবেন, এসব বন্ধ না হলে বাড়ির ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। তিনি আরও বলেন, আমার আর কোনও সন্তান নেই, যার জন্য আমি বা আমার স্বামী অর্থের লোভ করব।
  • Link to this news (বর্তমান)