• নাবালিকাকে দিনের পর দিন গণধর্ষণের অভিযোগ, ধৃত ২
    বর্তমান | ০২ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাবালিকাকে দিনের পর দিন ভয় দেখিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল রাজাবাগান থানা এলাকায়। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ইমরাজ মোল্লা ও ইসলাম উদ্দিনকে বুধবার সকালে গ্রেপ্তার করা হয়েছে নাদিয়াল থানা এলাকা থেকে। নাবালিকার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার সঙ্গে ওই দুই অভিযুক্তের পরিচয় হয়েছিল চলতি বছরের মার্চ মাসে। ওই মাসেই তাকে নিজের বাড়িতে আলোচনার জন্য ডেকে পাঠায় অভিযুক্তরা। অভিযোগ, সেখানে তাকে গণধর্ষণ করে দুই যুবক। এরপর এপ্রিল মাসের ১৯ তারিখ নাবালিকার বাড়িতে আসে দুজন। নিগৃহীতার মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে তাঁকে আবার গণধর্ষণ করে তারা। নাবালিকা মা অভিযোগপত্রে উল্লেখ করেছেন, মেয়েকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, ঘনিষ্ঠ দৃশ্যের ছবি তুলে রাখে দুই অভিযুক্ত। যা নাবালিকা জানত না। নাবালিকাকে ভয় দেখানো হয়, বিষয়টি প্রকাশ্যে আনলে ওই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। এই ভয় দেখিয়ে তাঁকে আবার গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত ওই নাবালিকা আর সহ্য করতে না পেরে বাড়িতে ঘটনার কথা জানায়। তার মা মঙ্গলবার রাতে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন দুই যুবকের বিরুদ্ধে। তার ভিত্তিতে রাজাবাগান থানা দুই অভিযুক্তের বিরুদ্ধে বুধবার গণধর্ষণ, ভয় দেখানোসহ একাধিক ধারায় কেস রুজু হয়। সকালে নাদিয়াল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।   
  • Link to this news (বর্তমান)