• নিম্নচাপের দাপটে ভারী বৃষ্টি কলকাতায়, বিশেষ সতর্কতা উপকূলের জেলায়
    এই সময় | ০২ জুলাই ২০২৬
  • জুনের শেষ থেকেই বৃষ্টিতে ভিজছে বঙ্গ। চলতি মাসেও স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। ৩ জুলাই বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ সতর্কতা রয়েছে উপকূলের জেলাগুলিতে। একই সঙ্গে উত্তাল সমুদ্রের কারণে বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে মৎস্যজীবীদের।

    সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। রোদের তেজ তেমন নেই বললেই চলে। আজ, বৃহস্পতিবার এবং কাল, শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। আবহাওয়া দপ্তরের জানিয়েছে, চলতি সপ্তাহে আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই কলকাতায়। ইতিমধ্যেই ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম।

    আজ, বৃহস্পতিবার এবং কাল শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম। তার ফলে অস্বস্তি অনুভব করতে পারেন জেলার বাসিন্দারা। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। সঙ্গে দাপট থাকবে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার।

    দুর্যোগের পরে আপাতত স্বস্তি উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বিশেষ কোনও সতর্কতা নেই উত্তরবঙ্গের জন্য। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।

  • Link to this news (এই সময়)