• প্রশাসনিক স্তরে ফের বড় বদল, কাদের বদলি করা হল?
    আজকাল | ০২ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সরকারের প্রশাসনিক স্তরে ফের দুই ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) আধিকারিককের দপ্তরে বদল করা হল। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরে বদলি করা হয়েছে দুজনকেই। বুধবার রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর (পি অ্যান্ড এআর)-এর ডব্লিউবিসিএস সেল থেকে বিজ্ঞপ্তি জারি করা হযেছে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৯৪ ব্যাচের ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) আধিকারিক চিরঞ্জীব ঘোষ, যিনি বর্তমানে জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দপ্তরের বিশেষ সচিব হিসেবে কর্মরত, তাঁকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের বিশেষ সচিব পদে নিয়োগ করা হয়েছে। এছাড়া, ১৯৯৬ ব্যাচের ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) আধিকারিক রূপম ব্যানার্জি, যিনি বর্তমানে শিল্প, বাণিজ্য ও উদ্যোগ (আইসি অ্যান্ড ই) দপ্তরের অতিরিক্ত সচিব, তাঁকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

    প্রসঙ্গত, রাজ্য প্রশাসনে গতি আনতে এবং কাজের খোলনলচে বদলে ফেলতে নবান্নের তরফ থেকে একযোগে বড়সড় রদবদল করা হয়েছিল। গত ৯ জুন, মঙ্গলবার রাতে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তরের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। লোকসভা নির্বাচনের আবহ কেটে যাওয়ার পরেই এই প্রশাসনিক রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নতুন এই নির্দেশিকায় আইএএস (IAS) স্তরের একাধিক শীর্ষ আধিকারিককে নতুন দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে।

    প্রশাসনিক এই রদবদলে সবচেয়ে নজরকাড়া নাম হল নন্দিনী চক্রবর্তী। একসময় রাজ্যপালের সচিব পদ থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ সামলানো ১৯৯৪ ব্যাচের এই আইএএস আধিকারিককে এবার জোড়া দপ্তরের বড় দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তরে 'প্রিন্সিপাল কো-অর্ডিনেটর অফ ডেভেলপমেন্ট ওয়ার্কস' হিসেবে কর্মরত নন্দিনী চক্রবর্তীকে এবার আবাসন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব করার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়ো-টেকনোলজি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)