• 'অভিষেকের নির্দেশেই দেবরাজ...', কী জানালেন কৌস্তভ
    আজকাল | ০২ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র হল। আজ বারাসত আদালতে এসে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন দেবরাজ চক্রবর্তী এবং রাজ্যের প্রাক্তন শাসকদলের বিরুদ্ধে। 

    কৌস্তভের বলেন, দেবরাজ হচ্ছে এই জেলার 'ছোট অভিষেক' অর্থাৎ 'লাইট ভার্সন'। অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সন, জেলায় টাকা তোলার জন্য হলেন দেবরাজ চক্রবর্তী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। 

    পুলিশের হাতে দেবরাজ গ্রেপ্তার হতেই এদিন বারাসত আদালতে আসেন কৌস্তভ বাগচী। পুরনো ফর্মে, আইনজীবীদের কালো কোট পড়েই এদিন বারাসত আদালতে দেখা যায় বিজেপির এই ব্যারাকপুরের বিধায়ককে। দেবরাজের গ্রেপ্তারি প্রসঙ্গে জানান, 'দেবরাজ শুধু ব্যবসায়ী ও জনগণের কাছ থেকে তোলাবাজি করত না, তৃণমূল নেতাদের থেকেও টাকা তুলত অভিষেকের জন্য। বলা হত ক্যামাক স্ট্রিটের নির্দেশ আছে এত টাকা দিতে হবে। পঞ্চায়েতের ভোটে লড়ার জন্য ক্যামাক স্ট্রিটের নির্দেশে এত টাকা দিতে হবে। টাকা কালেকশনের কাজ করত দেবরাজ।' 

    বিজেপি বিধায়কের আরও অভিযোগ, 'আগে শাসকের আইনে সরকার চলত, তাই গ্রেপ্তারির বিষয়গুলো হত না। তাঁর মতো বিভিন্ন জেলা জুড়ে 'ভাইপো লাইট ভার্সন' তৈরি হয়েছিল।' এ বিষয়ে তিনি দক্ষিণ ২৪ পরগনার জাহাঙ্গীরের উদাহরণ টেনে বলেন, ''পুষ্পা ঝুকেগা নেহি' কোমরে দড়ি পরে হাফপ্যান্টে রাস্তায় ঘুরতে হল। এই জেলাতেও 'ভাইপো লাইট ভার্সন' দেবরাজ গ্রেপ্তার হয়েছে। বিভিন্ন জায়গায় আরও যে 'ভাইপোর লাইট ভার্সন' আছে, তারাও গ্রেপ্তার হবে। কারণ এখানে আইনের শাসন রয়েছে। এখন সব মস্তানি বেরিয়ে গিয়েছে।' 

    পাশাপাশি এদিন পার্থ ভৌমিককে নিশানা করেও কৌস্তভ বাগচীকে বলতে শোনা যায়, ওঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে মন্ত্রী তথা বিজেপির সিনিয়র লিডার অর্জুন সিংহের সঙ্গেও কথা বলেছেন কৌস্তভ বলে জানান। পার্থ ভৌমিককে ঘিরে মানুষের মনেও ক্ষোভ রয়েছে বলে অভিযোগ রয়েছে। "কান যখন টানা হয়েছে, এখন অনেক এরকম মাথা আসবে' বলেও কটাক্ষ করেন আইনজীবী কৌস্তুভ বাগচী। তাঁর কথায়, 'বালিশ চাটা তৃণমূল হোক আর চটি চাটা তৃণমূল হোক, আমাদের কাছে চোর মানেই তৃণমূল, তৃণমূল মানেই চোর'। 
  • Link to this news (আজকাল)