• চিংড়িঘাটা উড়ালপুলে যান চলাচল এখনই বন্ধ হচ্ছে না
    আজকাল | ০২ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতার চিংড়িঘাটা উড়ালপুলে ৩ জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

    নিউ গড়িয়া–বিমানবন্দর মেট্রো করিডরের কাজের অংশ হিসেবে বিশ্ববাংলা সরণিতে সুকান্তনগর সংলগ্ন এলাকায় (PP-326 থেকে PP-327) দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজের জন্য উড়ালপুল বন্ধ রাখার পরিকল্পনা ছিল।

    এ বিষয়ে কলকাতা ট্রাফিক পুলিশের ২৩ জুন ২০২৬ তারিখের নোটিফিকেশন নম্বর TP-31 প্রত্যাহার করা হয়েছে। পরিবর্তে ১ জুলাই ২০২৬ তারিখের নোটিফিকেশন নম্বর TP-34 অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)