• দার্জিলিংকে পরিচ্ছন্ন রাখতে কড়া পদক্ষেপ পুরসভার,
    আজকাল | ০৩ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দার্জিলিং শহরকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তুলতে কড়া পদক্ষেপ গ্রহণ করল দার্জিলিং পুরসভা। এবার থেকে পুরসভা এলাকায় যেখানে-সেখানে আবর্জনা ফেলা, রাস্তায় থুতু ফেলা কিংবা প্রকাশ্যে প্রস্রাব করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জরিমানা করা হবে।

    বৃহস্পতিবার এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার চালায় দার্জিলিং পুরসভা। পাশাপাশি পুরসভার কর্মীরা পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

    এদিন সচেতনতামূলক প্রচারে উপস্থিত ছিলেন দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি। তিনি জানান, শহরকে পরিষ্কার রাখতে পুরসভা এবার থেকে কঠোর অবস্থান নিচ্ছে। কেউ রাস্তায় আবর্জনা ফেললে, থুতু ফেললে বা প্রকাশ্যে প্রস্রাব করলে তার বিরুদ্ধে জরিমানা করা হবে। সকলের সহযোগিতায় দার্জিলিংকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলাই পুরসভার লক্ষ্য বলে তিনি জানান।
  • Link to this news (আজকাল)