• দল বেঁধে ওঁত পেতে বসেছিল মাঝ-সমুদ্রে, গভীর রাতে দুঃসাহসিক অভিযান, গ্রেফতার ওড়িশার চোরাশিকারি
    News18 বাংলা | ০৩ জুলাই ২০২৬
  • সমুদ্রের মাঝে বনবিভাগের বড়সড় অভিযান, ৪১০ পাখি-সহ গ্রেফতার ওড়িশার এক পাখি শিকারি। বিচিত্রপুর সমুদ্রের মাঝখানে গভীর রাতে এক দুঃসাহসিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাখি-সহ এক শিকারিকে গ্রেফতার করে উদয়পুর বনবিভাগ। ধৃত যুবকের নাম কালিচরণ মণ্ডল, সে ওড়িশার বালিযাপাল চৌমুক এলাকার বাসিন্দা।

    ​বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, বালিযাপাল এলাকার কালিচরণ ও তার সহযোগীরা প্রতিদিন ভোরে সুবর্ণরেখা নদী পার হয়ে কীর্তিনিয়া সমুদ্রে পাখি শিকার করতে আসত। গত রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলেশ্বর রেঞ্জার সঞ্জয় কুমার মোহান্তির নেতৃত্বে একটি বিশেষ দল রাত ১১’টা থেকে সমুদ্রের মাঝখানে ওঁত পেতে বসে ছিল। অবশেষে ভোর ৪টে নাগাদ শিকারিকে হাতেনাতে ধরা হয়। ধৃতের কাছ থেকে ২৯৭টি জীবিত ও ১১৩টি মৃত পাখি উদ্ধার করা হয়েছে এবং একটি মোটরচালিত নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে।

    পুলিশি তদন্তে উঠে এসেছে, ধৃত ওই যুবক বিচিত্রপুর, উদয়পুর ও চৌমুক এলাকায় এই পাখিগুলো বিক্রি করত। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানতে বনবিভাগ আরও তদন্ত করেছে। ওড়িশার বালেশ্বর জেলার কীর্তনিয়া সমুদ্র উপকূলে বনবিভাগের এক বড়সড় অভিযানে ২৯৭টি জীবিত ও ১১৩টি মৃত পাখি-সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। উদয়পুর বনবিভাগের কর্মীরা গভীর রাতে এই অভিযান চালিয়ে পাখি পাচারের একটি চক্রের পর্দাফাঁস করেন। পাখি শিকার ও পাচার রুখতে বনবিভাগের কর্মকর্তারা সতর্ক রয়েছেন এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের সন্ধানে জোরদার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)