পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাত ১১ টা নাগাদ পান্ডুয়ার দাঁপুর এলাকায় ৩৪ বছরের গৃহবধূ ওহিদা খাতুনকে কাস্তে দিয়ে গলা কেটে খুন করে তার প্রেমিক। বুধবার ওহিদার দিদি ফরিদা বিবি পান্ডুয়া থানায় গোপাল ক্ষেত্রপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত গোপাল গুরাপ থানা এলাকার কুলবাড়ুই গ্রামের বাসিন্দা। ফরিদার অভিযোগ, গোপালের সঙ্গে ওহিদার কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। ওহিদার দুই মেয়ে, বয়স ৭ ও ৫ বছর। অভিযোগ, মঙ্গলবার রাতে মুখে গামছা বেঁধে দাঁপুরে ওহিদার শ্বশুরবাড়িতে ঢোকে গোপাল। বাথরুমের পাশে কাস্তে দিয়ে ওহিদার গলা কেটে পালিয়ে যান তিনি।
তদন্তে নেমে বুধবার রাতে পান্ডুয়ার হরাল হাটতলা সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত গোপাল ক্ষেত্রপালকে গ্রেফতার করে পুলিশ। বৈঁচি থেকে ট্রেন ধরে পালানোর ছক কষেছিল ছিল। তাঁরা আগেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।জেরায় ধৃত খুনের দায় স্বীকার করেছে। পুলিশের কাছে গোপাল স্বীকার করেছে, ওহিদার মেয়েরা বড় হওয়ার কারণে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। মঙ্গলবার রাতে গুরাপের কুলবাড়ুই থেকে কাস্তে নিয়ে প্রায় ১১ কিলোমিটার দূরে দাঁপুরে ওহিদার শ্বশুরবাড়িতে সাইকেল চালিয়ে আসে সে। সেখানেই খুন করে ওহিদাকে। রাতেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়।