আয়ুষ্মান কার্ড থাকলেই কি সব চিকিৎসা বিনামূল্যে হবে? কোন খরচ কভার হয়, আর কোনগুলি নয়, জেনে নিন
News18 বাংলা | ০২ জুলাই ২০২৬
অনেকেই মনে করেন, আয়ুষ্মান কার্ড থাকলে সব ধরনের চিকিৎসার খরচ সম্পূর্ণ বিনামূল্যে হয়ে যায়। কিন্তু বাস্তবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)-এর আওতায় বেশ কিছু নির্দিষ্ট নিয়ম ও সীমাবদ্ধতা রয়েছে, যা হাসপাতালে যাওয়ার আগে জানা জরুরি। কেন্দ্র সরকারের এই স্বাস্থ্য প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে পারে। তবে এই সুবিধা মূলত হাসপাতালে ভর্তি হয়ে গুরুতর রোগের চিকিৎসার ক্ষেত্রেই প্রযোজ্য।
অন্যদিকে, OPD-তে চিকিৎসা, সাধারণ অসুস্থতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং দৈনন্দিন চিকিৎসা সংক্রান্ত অনেক খরচ এই প্রকল্পের আওতায় পড়ে না। বিশেষজ্ঞদের মতে, এই নিয়মগুলি সম্পর্কে অনেকের সঠিক ধারণা না থাকায় আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হয়।
আয়ুষ্মান ভারত প্রকল্পে কী কী সুবিধা রয়েছে?
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY) এর অধীনে যোগ্য পরিবারগুলি দেশের তালিকাভুক্ত হাসপাতালগুলিতে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা করাতে পারে। এই প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার খরচ সেকেন্ডারি ও টারশিয়ারি চিকিৎসা গুরুতর রোগের চিকিৎসা অনেক ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার আগের ৩ দিনের চিকিৎসা খরচ হাসপাতাল থেকে ছাড়ার পর পরবর্তী ১৫ দিনের চিকিৎসা খরচ এই ৫ লক্ষ টাকার কভারেজ পুরো পরিবারের জন্য প্রযোজ্য এবং প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে নবীকরণ হয়।
OPD ও সাধারণ চিকিৎসা কভার হয় নাএই প্রকল্পের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল, এটি শুধুমাত্র হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ জ্বর , সর্দি-কাশি , মাথাব্যথা , সাধারণ অসুস্থতা এর মতো সমস্যায় হাসপাতালে ভর্তি না হলে চিকিৎসার খরচ প্রকল্পের আওতায় আসে না। এছাড়া, ডাক্তারের ফি, ক্লিনিকে দেখানোর খরচ , নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বেসরকারি OPD পরামর্শ ৷ এসবের খরচ রোগীকেই বহন করতে হবে।
কোন কোন চিকিৎসা আয়ুষ্মান কার্ডে কভার হয় না?
আয়ুষ্মান ভারতের আওতার বাইরে রয়েছে বেশ কয়েকটি চিকিৎসা পরিষেবা। যেমন — সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে করা কসমেটিক বা প্লাস্টিক সার্জারি IVF বা টেস্ট টিউব বেবি সংক্রান্ত চিকিৎসা নিয়মিত দাঁত পরিষ্কার (Dental Cleaning) সাধারণ ডেন্টাল চিকিৎসা (যদি দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতার সঙ্গে যুক্ত না থাকে) এমন কিছু হাড়ের চিকিৎসা, যেখানে বড় অস্ত্রোপচার বা গুরুতর রোগ নেই
সব ওষুধ ও পরীক্ষা বিনামূল্যে নয়অনেকেই মনে করেন, আয়ুষ্মান কার্ড থাকলে সব ধরনের ওষুধ ও পরীক্ষা বিনামূল্যে পাওয়া যায়। কিন্তু বাস্তবে তা নয়। সাধারণত নীচের খরচগুলি কভার হয় না — ভিটামিন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট টনিক দৈনন্দিন ব্যবহারের অনেক ওষুধ এছাড়া হাসপাতালে ভর্তি না হয়ে করানো ডায়াগনস্টিক টেস্টের খরচও সাধারণত প্রকল্পের আওতায় পড়ে না। তবে যদি হাসপাতালে ভর্তি হওয়ার আগে কোনও পরীক্ষা করা হয় এবং পরে একই হাসপাতালে রোগী ভর্তি হন, তাহলে কিছু ক্ষেত্রে সেই পরীক্ষার খরচ প্রকল্পের আওতায় আসতে পারে।
রোগীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তাআয়ুষ্মান কার্ড থাকলেও রোগীদের অনেক সময় — OPD চিকিৎসা ওষুধ প্রকল্পে অন্তর্ভুক্ত নয় এমন চিকিৎসা এসবের জন্য হাজার হাজার টাকা খরচ করতে হতে পারে। এছাড়া এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র সরকার অনুমোদিত হাসপাতালেই পাওয়া যায়।
তাই চিকিৎসা শুরু করার আগে অবশ্যই — হাসপাতালটি আয়ুষ্মান প্রকল্পে অন্তর্ভুক্ত কি না কোন চিকিৎসা কভার হবে আর কোন খরচ নিজেকেই বহন করতে হবে সেগুলি ভালভাবে জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হল গুরুতর ও জীবনরক্ষাকারী চিকিৎসায় আর্থিক সুরক্ষা প্রদান, দৈনন্দিন বা নিয়মিত স্বাস্থ্য পরিষেবার সমস্ত খরচ বহন করা নয়।