• সুন্দরবনে শুরু ইলিশ উৎসব, চলবে গোটা বর্ষাকাল জুড়ে
    News18 বাংলা | ০৩ জুলাই ২০২৬
  • সুন্দরবনে শুরু ইলিশ উৎসব। গোটা বর্ষাকাল জুড়েই চলবে এই উৎসব। এই ইলিশ উৎসবের টানেই বর্ষায় সুন্দরবনে ভিড় জমান পর্যটকরা। বেশ কয়েকবছর ধরে এই ইলিশ উৎসব চলছে।  আসলে বর্ষায় সুন্দরবন ভ্রমণকে আরও আকর্ষণীয় করতে খাবার পাতে ইলিশ দিয়ে ট্যুর প্যাকেজকে পরিবর্ধিত করেছেন ট্যুর অপারেটররা। সেজন্য এখন বর্ষায় সুন্দরবন গেলেই এখন ইলিশ উৎসব পাবেন।

    মেনুতে ইলিশ ভাপা, ভাজা থেকে সবকিছুই থাকে। ক্যানিং থেকে পিক আপ লোকেশন থাকে এরপর তিন দিন সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরিয়ে আবার ক্যানিং এ নামিয়ে দেওয়া হয়। প্যাকেজ মোটামুটি ২৭০০ টাকা থেকে ৪০০০ টাকার মধ্যেই থাকে।  এবছর বর্ষা পড়তেই এই উৎসব শুরু হয়েছে। এই উৎসব থেকে ফেরা গৌতম দাস নামের এক ব্যক্তি জানান, ইলিশ বাঙালির আবেগ। সুন্দরবন ভ্রমণে গিয়ে তিনদিন সেই ইলিশের স্বাদ নেওয়ার মজা আর কোথাও পাওয়া যাবে না।

    সুন্দরবন ভ্রমণ রঙিন হচ্ছে এই ইলিশ উৎসবের জন্য। এ নিয়ে সুরজ দাস নামের এক ট্যুর অপারেটর জানিয়েছেন, বর্ষায় সুন্দরবন ভ্রমণ মানেই ইলিশ উৎসব। পর্যটকদের পছন্দ অনুযায়ী প্যাকেজ থাকে। প্যাকেজের মধ্যে সবকিছুই ধরা থাকে। বর্ষা শুরু হতেই সুন্দরবনে পর্যটকদের জন্য জমজমাট সুন্দরবন ইলিশ উৎসব শুরু হয়। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা এই বিশেষ ট্যুরগুলোতে লঞ্চে বসে টাটকা ইলিশের হরেক রকম পদ যেমন ইলিশ পাতুরি, ভাপা ও সর্ষে ইলিশ উপভোগ করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকে।

    এই ট্যুরগুলি সাধারণত ক্যানিং, সোনাখালি বা গদখালি, ঝড়খালি থেকে শুরু হয়। সপ্তাহান্তে (শুক্র-রবিবার) এবং নির্দিষ্ট ছুটির দিনগুলোতে ফিক্সড ডিপার্চার বা নির্দিষ্ট যাত্রার গাড়ি ও লঞ্চ ছাড়ে। ট্যুর বুক করার সময় জঙ্গল পারমিট এবং গাইড চার্জ প্যাকেজে অন্তর্ভুক্ত আছে কিনা তা নিশ্চিত করে নেওয়া ভাল।

    ইলিশ উৎসবের টানে পর্যটকরা বর্ষায় ভিড় জমাচ্ছেন যা পর্যটন ব্যবসায়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মুখে হাসি ফোটাচ্ছে। এই সময়ে অন্য বনাঞ্চল গুলি বন্ধ থাকলেও সুন্দরবনে থাকে না। যা বাড়তি সুবিধা দিচ্ছে পর্যটন ব্যবসায়ী ও পর্যটকদের।
  • Link to this news (News18 বাংলা)