• দুর্গাপুর-আসানসোলে SBSTC-র আরও ৫টি ইলেকট্রিক বাস, চলবে কোন রুটে?
    এই সময় | ০৩ জুলাই ২০২৬
  • দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC) আরও পাঁচটি নতুন ইলেকট্রিক বাস নিয়ে এলো। আগামী কয়েকদিনের মধ্যে বাসগুলি আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলের অভ্যন্তরে চলবে। এছাড়া, ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে দুর্গাপুর ও আসানসোল রুটে চলবে এই বাস। এর আগে ২টি ইলেকট্রিক বাস নিয়ে এসেছিল SBSTC।

    আসানসোল শহরে ইলেকট্রিক বাস চালানোর জন্য সেখানকার ডিপোতে চার্জিং স্টেশন তৈরি করা হবে। আগামীদিনে বর্ধমান, বাঁকুড়া জেলায় ইলেকট্রিক বাস চালানো হবে বলেও জানিয়েছেন এসবিএসটিসি কর্তৃপক্ষ।

    প্রথাগত জ্বালানি এড়িয়ে বিদ্যুৎচালিত বাসের দিকে ঝুঁকছে সরকারি পরিবহণ সংস্থা। প্রথমত, পরিবেশবান্ধব হয় এই ধরনের বাসগুলি। ধোঁয়া নির্গমনের দিক থেকে উদ্বেগ থাকে না। অন্যদিকে ডিজ়েল বা সিএনজির খরচ বাঁচে। নির্ভরশীল থাকতে হয় না আমদানি করা জ্বালানির উপর।

    এর আগে ২০২৫ সালেই দুর্গাপুরে ইলেকট্রিক টাউন সার্ভিস বাস চালু করেছিল SBSTC। সে বার ২টি বাস দিয়ে পরিষেবা চালু করা হয়েছিল। দুর্গাপুর স্টেশন, দুর্গাপুরের সিটিসেন্টার, স্টিল টাউনশিপ এবং আরও নানা জায়গার মধ্যে চলাচল করার কথা হয়েছিল ওই বাসের।

  • Link to this news (এই সময়)