সরকারি বাসে বিনা খরচে যাতায়াতে লাগবে ‘পিংক কার্ড’, রইল অনলাইন ও অফলাইন আবেদনের পদ্ধতি
প্রতিদিন | ০৩ জুলাই ২০২৬
রাজ্য বিজেপি সরকার গঠনের পরই মহিলাদের জন্য সরকারি বাসে ফি মুকুব করে দিয়েছে। ফলে কাছাকাছি যাওয়া তো আছেই, দিঘা থেকে দার্জিলিংও ফ্রি-তেই সফর করতে পারছেন মহিলারা। আপাতত বাসে উঠলে মহিলা যাত্রীদের জিরো ভ্যালু টিকিট দেওয়া হচ্ছে। তবে পরবর্তীতে বিনা খরচে যাতায়াতের জন্য লাগবে পিংক কার্ড। এখানেই সকলের প্রশ্ন, কীভাবে আবেদন করতে হবে এই কার্ডের জন্য। চলুন আজ জেনে নেওয়া যাক সেটাই।
অনলাইন আবেদনের পদ্ধতি
১. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েব সাইটে যেতে হবে।
২. পিংক কার্ডের জন্য পাবেন লিংক, তাতে ক্লিক করুন।
৩. নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৪. প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন।
৫. সাবমিটের পর মিলবে একটি রিসিট, সেটি যত্ন করে নিজের কাছে রেখে দিন।
কোন কোন নথি লাগবে?
অফলাইনে আবেদন করবেন কীভাবে?
যদি আপনি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন, তাহলে চলে যেতে হবে বিডিওর কাছে। পুরসভা এলাকার বাসিন্দারা সেখানে গিয়ে যাবতীয় নথি-সহ ফর্ম পূরণ করে জমা দিন। ভেরিফিকেশনের পর কার্ড হাতে পাবেন আবেদনকারী।