• এবার জমি দখলে অভিযুক্ত প্রিয়াঙ্কা
    বর্তমান | ০৩ জুলাই ২০২৬
  • দেরাদুন: উত্তরাখণ্ডে চার একর জমি দখলের চেষ্টা করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ও তাঁর স্বামী রবার্ট। অভিযোগ বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারির। বিজেপির দাবি, উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার কিচ্ছা এলাকায় চার একর জমি নিয়ে বিরোধ চলছে। ওই জমির লিজ ছিল প্রয়াত কুলসুম খানের নামে। বর্তমানে সেখানে তাঁর ৯০ বছরের বোন নাসরিন খান থাকেন। প্রদীপের অভিযোগ, রবার্টের বোন সায়রা ওই জমি দখল নেওয়ার চেষ্টা করছেন। তাঁর দাবি, বুধবার রাতে এলাকার কংগ্রেস বিধায়ক তিলক রাজ প্রায় ১০০ জন সমর্থককে নিয়ে সেখানে যান। নাসরিনকে জমি ছেড়ে দেওয়ার জন্য ভয় দেখানো হয়।
  • Link to this news (বর্তমান)