• বাংলাদেশ সীমান্তে ৩৪ কোটির সোনা পাচার রুখল ডিআরআই, ধৃত ৭
    বর্তমান | ০৩ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদেশে সোনা পাচারের বড়োসড়ো চক্র ফাঁস করল ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় একটি সুসংগঠিত সোনা পাচারকারী চক্রকে চিহ্নিত ও নিষ্ক্রিয় করা হয়েছে। এই ব্যাপারে নদীয়া থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে ডিআরআই। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে বিদেশি চিহ্নযুক্ত ও বিকৃত (চিহ্ন মুছে ফেলা) ১৮০টি সোনার বার। আইনরক্ষকদের চোখে ধুলো দিতে অভিযুক্তরা বিশেষ কায়দায় তৈরি কাপড়ের বেল্টের ভিতরে কোমরে অত্যন্ত কৌশলে এই সোনা লুকিয়ে রেখেছিল। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ২৪ কেজি! বাজার দর আনুমানিক ৩৪ কোটি টাকা। জানা গিয়েছে, পাচারকারীরা ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি স্থান থেকে সোনা সংগ্রহ করেছিল। সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল অন্য একদল পাচারকারীর কাছে পৌঁছে দিতে।
  • Link to this news (বর্তমান)