• দেবরাজের ল্যাপটপ খুলতেই বেরিয়ে এল এ কোন গোপন তথ্য?
    আজকাল | ০৩ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই তিনি বেপাত্তা ছিলেন। অবশেষে দীর্ঘ টানাপোড়েন শেষে বুধবার পুরুলিয়া থেকে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ নেতা দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হন। তবে সেখানেই শেষ নয়। সময় যত এগোচ্ছে, দেবরাজ কাণ্ডে ততই সামনে আসছে বড় তথ্য। দেবরাজ গ্রেপ্তার হতেই দিল্লির নির্দেশ আসার পর ইডির পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ECIR করা হয়।

    অন্যদিকে আরও বড় আপডেট শুক্রবার সকালে। সূত্রের খবর, দেবরাজ চক্রবর্তী মামলায়  সিট গঠন করা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে ছ'জনের সিট গঠন করা হয়েছে। এই ছ'জনের নেতৃত্বে রয়েছেন ডিসি, থানার আইসি এবং আরও চারজন দক্ষ অফিসার।

    একইসঙ্গে প্রাপ্ত তথ্য, দেবরাজ চক্রবর্তীর যে ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ, সেই ল্যাপটপ খুলতেই বেরিয়ে এসেছে বিপুল তথ্য। সূত্রের খবর,ল্যাপটপ থেকে একাধিক তথ্য পাওয়া গিয়েছে।  সেখান থেকে তাঁর বিপুল আর্থিক লেনদেন এবং ডিসি গ্লোবাল সংস্থার মাধ্যমে জমি কেনার তথ্যও সমানে এসেছে বলে সূত্রের খবর। তদন্তকারী আধিকারিকেরা খতিয়ে দেখছেন সবটাই। 

     
  • Link to this news (আজকাল)