• মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার জন্য কীভাবে পাবেন পিংক কার্ড? জেনে নিন আবেদন পদ্ধতি
    দৈনিক স্টেটসম্যান | ০৩ জুলাই ২০২৬
  • রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হয়েছে। বর্তমানে সরকারি বাসে উঠলেই মহিলা যাত্রীদের জিরো ভ্যালু টিকিট দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে এই সুবিধা পেথে বাধ্যতামূলক হবে ‘পিংক কার্ড’। তাই কীভাবে এই কার্ডের জন্য আবেদন করবেন, তা জেনে নেওয়া প্রয়োজন।

    অনলাইনে আবেদন করার জন্য প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘পিংক কার্ড’ আবেদন সংক্রান্তে লিঙ্ক ক্লিক করুন। নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। এরপর প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করুন। আবেদন জমা দেওয়ার পর একটি রিসিট দেওয়া হবে। সেই ডাউনলোড করে বা প্রিন্ট করে রেখে দিন।

    ‘পিংক কার্ড’ জন্য আবেদন করতে নথি হিসেবে লাগবে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, স্থায়ী বাসিন্দার শংসাপত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নম্বর। অফলাইনে আবেদন করতে হলে গ্রামীণ এলাকার বাসিন্দাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিসহ জমা দিতে হবে। আর পুরসভার এলাকার বাসিন্দা হলে সংশ্লিষ্ট পুরসভায় গিয়ে একইভাবে আবেদন করতে হবে। নথি যাচাইয়ের পর আবেদনকারী ‘পিংক কার্ড’ হাতে পাবেন।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)