• ইকো পার্কেই ১২৫ ফুটের শ্যামাপ্রসাদের মূর্তি, শাহ সফরের আগে দলের কর্মীদের কাজেও নজর বিজেপির!
    প্রতিদিন | ০৩ জুলাই ২০২৬
  • নিউটাউনের ইকো পার্কেই বসতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) ১২৫ ফুটের মূর্তি! দলের তরফে সেই কথা জানানো হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্যে এসে মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।  শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১২৫ ফুট উঁচু তাঁর মূর্তি নির্মাণ করবে রাজ্য সরকার। একথা ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, তার আগেই দলের নিচুতলায় নেতা-কর্মীদের চালচলনে কড়া নজরদারি শুরু হয়েছে। পাশাপাশি বেশ কিছু অলিখিত নির্দেশিকাও দেওয়া হয়েছে বিজেপির তরফে। দলীয় সূত্রে এই কথাই জানা গিয়েছে।

    রাজ্যে ক্ষমতায় আসার পরেই বিজেরপির তরফে ঘোষণা করা হয়েছিল বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি (Shyama Prasad Mukherjee Statue) বসানো হবে। সরকারি তরফেও এই ঘোষণা হয়। মূর্তি বসানোর জমি নির্ধারণ করে ভূমি পুজো হবে। সেই বার্তাও দেওয়া হয়। ১২৫ ফুট মূর্তি তৈরি হবে, সেই কথাও জানানো হয়। ইকো পার্কেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওই মূর্তি বসতে চলেছে বলে বিজেপি সূত্রে খবর। ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্যে এসে মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির চাহিদা তৈরি হয়েছে। বাংলার বিভিন্ন জায়গায় শিল্পীতা মূর্তির বরাত পাচ্ছেন। কলকাতার কুমোরটুলিতেও একইভাবে শ্যামাপ্রসাদের মূর্তি তৈরি করছেন শিল্পীরা।

    অমিত শাহ বাংলায় এসে বিজেপির মণ্ডল, জেলা ও রাজ্যস্তরের নেতৃত্বকে নিয়ে একটি সভাও করবেন বলে দলীয় সূত্রে খবর। সেই সভায় দলের বিধায়ক-সাংসদরাও উপস্থিত থাকবেন। ওই সভা থেকে দলের আগামী করণীয় কী হবে, ক্ষমতায় আসার পর কীভাবে কাজ করতে হবে দলের নেতাদের সে সম্পর্কে বার্তাও দেবেন শাহ। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রথম শাহর এই কর্মসূচি রয়েছে।
  • Link to this news (প্রতিদিন)