• বর্ষার মরশুমেও বৃষ্টির দেখা নেই! বাজারে ব্যাপক ঘাটতি ইলিশের! কত ওজনের মাছের কত দাম? জানুন
    News18 বাংলা | ০৩ জুলাই ২০২৬
  • বর্তমানে বর্ষার মরশুম চললেও দেখা নেই দক্ষিণবঙ্গে সেই ভাবে বৃষ্টির। উত্তরবঙ্গে ও কলকাতাতে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সেই ভাবে বৃষ্টি না থাকার কারণে বর্ষার ঘাটতি আছে। আর সেই কারণেই বাজারে ঘাটতি দেখা দিয়েছে ইলিশ মাছের। বর্ষায় এবছর ইলিশের জোগান কম হলে মাছের বাজারে আগামী দিনে মন্দা হতে পারেই দাবি করছেন মৎস্যজীবীরা।

    কথায় আছে মাছে ভাতে বাঙালি। তবে পাতে যদি ইলিশ হয় তাহলে তো আর কোনও কথায় নেই। যদিও জুলাই মাসের প্রথম সপ্তাহে এই মরশুমে বাজারে জোগান কম এখন ইলিশ মাছের। যদিও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বাজারে মিলছে হাজার থেকে ১০০০ থেকে ১২০০ টাকা কেজি দরে ইলিশ মাছ। তবে বাজারে ঘাটতি থাকলেও ইলিশ কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।

    ইলিশের গুঁড়ি আর পুবালি হাওয়ার দোসরে ইলিশের জোয়ার হওয়ার কথা। আর মৎস্যজীবিদের একাংশের দাবি, এই বছর আগের বারের তুলনায় ইলিশের জোগান কমেছে। সুন্দরবন এমনকী পদ্মার ইলিশের জোগান কম একমাত্র বৃষ্টি না হওয়ার কারণেই। বর্ষা এলেই বাজারে আরও সস্তা হবে ইলিশ মাছ।

    বাঙালির ভাতের পাতে ইলিশ থাকলে আর কিছুই চাই না। তবে বর্তমানে ইলিশ মাছ মিলছে এখন বাজারে। বাজারে এক কিলো থেকে দেড় কিলো পর্যন্ত ইলিশ মাছ হাজার থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে,  ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ  ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৩০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ থেকে ৭০০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। বর্তমানে মুর্শিদাবাদে  বাংলাদেশের ইলিশ না আসায়  কিছুটা বাজার মন্দা হলেও  বাংলাদেশি রূপালি শস্য এলে বাজারে আরও  বেশি পরিমাণে ইলিশ বিক্রি হবে বলে  মনে করছেন বিক্রেতারা। ক্রেতারা জানাচ্ছেন, তাদের প্রিয় মাছ এখন বাজারে অম  পাওয়া যাচ্ছে। যদিও অন্য ক্রেতাদের দাবি, মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশ মাছের দাম।
  • Link to this news (News18 বাংলা)