• ১০ ঘণ্টা ট্র্যাফিক ব্লক শিয়ালদহ-ডানকুনি শাখায়, বহু লোকাল বাতিল
    এই সময় | ০৪ জুলাই ২০২৬
  • শিয়ালদহ ও ডানকুনি শাখায় ১০ ঘণ্টার ট্র্যাফিক ও পাওয়ার ব্লক হবে বলে ঘোষণা করল পূর্ব রেল। রি-গার্ডারিং কাজের জন্য এই পদক্ষেপ করা হবে। শিয়ালদহ ডিভিশনে বরানগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যবর্তী রেল ওভারব্রিজের গার্ডার উচ্চ ক্ষমতাসম্পন্ন রোড ক্রেনের সাহায্যে প্রতিস্থাপন করা হবে। তার জন্য শনিবার রাত ১টা থেকে রবিবার সকাল ১১টা (৫ জুলাই 1AM-11AM) পর্যন্ত ট্র্যাফিক ব্লক থাকবে। এর ফলে বেশ কিছু ট্রেন বাতিল হবে।

    শিয়ালদহ–ডানকুনি:

    আপ ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯, ৩২২২১, ৩২২২৩, ৩২২২৭

    ডাউন ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০, ৩২২২২, ৩২২২৪, ৩২২২৮

    শিয়ালদহ–কল্যাণী সীমান্ত:

    আপ ৩১৩১৩, ৩১৩১৯

    ডাউন ৩১৩১৬, ৩১৩২০

    শিয়ালদহ–নৈহাটি:

    আপ ৩১৪১৫

    ডাউন ৩১৪১৪, ৩১৪১৮

    বিধান নগর রোড–নৈহাটি:

    আপ ৩১৪৭১

    শিয়ালদহ–হাবরা :

    আপ ৩৩৬৫৩

    ডাউন ৩৩৬৫৪

    নৈহাটি–ব্যান্ডেল :

    আপ ৩৭৫২৭, ৩৭৫৩১, ৩৭৫৩৩

    ডাউন ৩৭৫২৮, ৩৭৫৩২, ৩৭৫৩৪

    দমদম জংশন–নৈহাটি হয়ে যাবে আপ শিয়ালদহ–আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বেলঘরিয়ায় অতিরিক্ত স্টপেজ দেবে। যাবে আপ অকাল তখত এক্সপ্রেস।

    নৈহাটি–দমদম জংশন হয়ে চলবে দার্জিলিং মেল (হলদিবাড়ি থেকে),ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস, ডাউন পদাতিক এক্সপ্রেস, ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ডাউন আগ্রা ক্যান্ট–কলকাতা এক্সপ্রেস, ডাউন শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস

    ডাউন পুরী–শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস বর্ধমান হয়ে নৈহাটি–শিয়ালদহ সেকশন দিয়ে চলবে।

    শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, ‘গার্ডার প্রতিস্থাপনের কাজ অত্যন্ত প্রয়োজনীয়। যাত্রীদের অসুবিধা কমানোর জন্য সপ্তাহান্তে এই কাজের পরিকল্পনা করা হয়েছে।’

  • Link to this news (এই সময়)