• কালীঘাট থেকে আচমকাই বেরল গাড়ি, কোথায় গেলেন মমতা?
    আজকাল | ০৪ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার বিকেলে কালীঘাট থেকে বেরোল গাড়ি। বেরোলেন মমতা ব্যানার্জি। গাড়ির কাচ নামানো, হাসিমুখে, হাত নাড়লেন নেত্রী। তারপর বেরিয়ে গেল গাড়ি। গেলেন কোথায় নেত্রী? জোর জল্পনা।

    প্রথমেই আজনা গিয়েছিল, যাচ্ছেন কোনও পরিচিতের বাড়ি। সূত্রের খবর মমতা ব্যানার্জি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী সুব্রত বক্সির বাড়ি যান মমতা। সুব্রত বক্সির শারীরিক অবস্থার খোঁজ নিতেই যান বলে তথ্য সূত্রের। 

    দল ভোটে হারার পর থেকে ক্রমাগত রক্তক্ষরণ দলের অন্দরে। নেতা নেত্রীদের দলত্যাগ, ক্ষোভ প্রকাশ। তার মাঝেই শুক্রবার জানা যায়, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির থেকে হলফনামা তলব করেছে আদালত। 
  • Link to this news (আজকাল)