• ‘চাবি এখনও কালীঘাটে আছে..,’ উত্তরের সরকারি বাংলো নিয়ে কথা উঠল শিলিগুড়ির বৈঠকে!
    News18 বাংলা | ০৪ জুলাই ২০২৬
  • বছরের পর বছর ধরে বঞ্চিত থেকে গিয়েছে উত্তরবঙ্গ৷ কোনও উন্নয়ন হয়নি৷ বারবার বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছে এই অভিযোগ৷ অনুনন্নয়নকেই ‘ইস্যু’ করে ধীরে ধীরে উত্তরবঙ্গকে নিজের শক্ত ঘাঁটিতে পরিণত করেছে বিজেপি৷ বঙ্গে বিজেপির ক্ষমতায় আসার পিছনেও উত্তরবঙ্গের ভোটব্যাঙ্কের অবদান কম নয়৷ মানুষ যেমন গেরুয়া শিবিরে ভরসা রেখেছেন, তার প্রতিদানও একে একে দিতে শুরু করেছে বিজেপি৷ উত্তরবঙ্গ পেয়েছে ৭ মন্ত্রী, বিধানসভার স্পিকার এবং শাসকদলের চিফ হুইপ৷ মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েও একাধিক বার উত্তরবঙ্গে গিয়েছে শুভেন্দু৷ শুক্রবার উত্তরকন্যার বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন, এবার থেকে প্রতি ১৫ দিন অন্তর তিনি উত্তরবঙ্গ নিয়ে বৈঠক হবে৷ এদিন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষও বলেন, বর্তমান সরকার ভরিয়ে দেবে উত্তরবঙ্গকে৷

    পরিষদীয় মন্ত্রীর কথায়, ‘‘আগে উত্তরকন্যাকে ভুতুরে দফতর বলা হত। সচিবদের বসার জায়গা ছিল না। উত্তরকন্যা যে কারণে তৈরি করা হয়েছিল, অর্থাৎ উত্তরের মানুষকে দক্ষিণবঙ্গে যেতে না হয়। তা নিয়ে এবার নির্দেশিকা জারি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিদিন বিভিন্ন দফতরের যুগ্ম সচিব পর্যায়ের কর্তারা থাকবেন। মালদায় রিজিওনাল উত্তরকন্যার দফতর হবে। মালদার গাজলে হবে, প্রাথমিকভাবে ঠিক হয়েছে।’’

    আরও পড়ুন ‘ভালকে ভাল, সাদাকে সাদা বলতে হবে,’ শুভেন্দুর প্রশংসা সেলিমের! ‘মমতাকে চোখ দেখানোর’ পরামর্শ CPIM রাজ্য় সম্পাদকের

    এছাড়া, শঙ্কর ঘোষ জানিয়েছেন প্রাকৃতিক বিপর্যয়ে যাতে সময় ৫০ জন এক্স আর্মি পাহাড়ে থাকবেন। ঠিক করেছেন মুখ্যমন্ত্রী৷ মান্থলি মনিটিরিং মিটিং হবে। আর্মি, বিএসএফ, পিডব্লুউডি, সেচ দফতরের কর্তারা থাকবেন। জেলাশাসকদের কাছ থেকে কী কী কাজ হয়েছে দূর্যোগ মোকাবিলায়, এদিন জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী৷ সিভিল ডিফেন্সকে কিভাবে ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে আধিকারীকদের কাছে জানতে চেয়েছিলেন তিনি৷ শঙ্কর ঘোষ জানান, সব সরকারি গাড়িতে এবার থেকে স্পিডোমিটার থাকবে৷ রোড সেফটিকে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    দায়িত্ব নেওয়ার পরে প্রথম বার উত্তরবঙ্গ সফরে গিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, তিনি উত্তরবঙ্গে বেড়াতে আসবেন না৷ কাজ করবেন৷ এদিন খানিক সেই সুরেই শঙ্কর ঘোষ জানান, উত্তরবঙ্গের প্রতি মুখ্যমন্ত্রীর দায় এবং দায়িত্ব আছে। উত্তরের সরকারি বাংলোর চাবি এখনও কালীঘাটে আছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। দ্রুত সেগুলি খোলা হবে বলেও জানিয়েছেন তিনি।

    তিনি জানান, অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু অভিযোগ এসেছে। সেগুলি দ্রুত মেটানো হবে৷ রিলিফ ম্যাটেরিয়াল কয়েকগুণ বাড়ানো হয়েছে। ৮ জায়গায় স্টক করা হয়েছে। রাজ্য থেকে সাংসদদেরও রিলিফ ম্যাটেরিয়াল দেওয়া হবে। ১৫ দিনে একবার করে বৈঠকে বসবেন উত্তরবঙ্গ নিয়ে৷ দুই দিনাজপুর এবং মালদা নিয়ে তিন জেলার জন্যে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের শাখা কার্যালয় হবে মালদার গাজোলে।
  • Link to this news (News18 বাংলা)