• গঙ্গারামপুরে স্কুলের ভিতরে সিঁদুর পরানোর ভিডিও ভাইরাল, সাময়িক সাসপেন্ড দুই পড়ুয়া
    News18 বাংলা | ০৪ জুলাই ২০২৬
  • স্কুলের মধ্যে হচ্ছে বিবাহ, ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিও। ভিডিও ছড়িয়ে পড়ার পরেই পদক্ষেপ করলেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের ঘটনা।

    ভাইরাল ভিডিও দেখা গিয়েছে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র স্কুলেরই এক ছাত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছেন। যে ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে স্কুল কর্তৃপক্ষ ওই দুই পড়ুয়াকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। ঘটনায় নিন্দার ঝড় এলাকায়।

    জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত নয়াবাজারে রয়েছে নয়াবাজার উচ্চ বিদ্যালয়। বর্তমানে এলাকার প্রায় দুই হাজার ছাত্রছাত্রী ওই স্কুলে পড়াশোনা করেন। দীর্ঘ দিন ধরে পড়াশোনায় সুনাম ধরে রেখেছে ওই স্কুল বলে জানা গিয়েছে। কিন্তু হঠাৎ নয়াবাজার উচ্চ বিদ্যালয় স্কুলের একটি ভিডিও ভাইরাল। যে ভিডিওতে দেখা যাচ্ছে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির এক ছাত্র সপ্তম শ্রেণীর এক ছাত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছেন। স্কুলের মধ্যেই এমন কাণ্ডের ভিডিও রীতিমতো সামাজিক মাধ্যমে ভাইরাল। এই জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, নাবালিকার বিয়ের ঘটনা জানাজানি হতেই পদক্ষেপ করল পুলিশ।

    স্কুল কর্তৃপক্ষের দাবি, তাদের নজর এড়িয়ে এমন ঘটনা ঘটেছে, তবে তারা ঘটনা জানতে পেরে ওই দুই পড়ুয়াকে কিছু দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছেন। এদিকে এমন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। নিন্দা ঝড় উঠেছে এলাকায়।
  • Link to this news (News18 বাংলা)