• কলকাতার পেনশনারদের বকেয়া ডিএ–র ৫০% এ মাসে
    এই সময় | ০৪ জুলাই ২০২৬
  • এই সময়: কলকাতা পুরসভা এলাকায় থাকা সরকারি কর্মী, যাঁরা বকেয়া ডিএ পাননি, তাঁদের ডিএ মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। অর্থ দপ্তর এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত বকেয়া ডিএর ৫০ শতাংশ চলতি মাসেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা ট্রেজ়ারির বদলে ব্যাঙ্ক থেকে পেনশন তোলেন। ব্যাঙ্ক থেকে সময় মতো রিপোর্ট না আসায় তাঁদের বকেয়া ডিএ–র টাকা আটকে গিয়েছিল। প্রায় ৩০ হাজারের বেশি এ রকমের অবসরপ্রাপ্ত কর্মী তাঁদের বকেয়া ডিএ পাচ্ছিলেন না।

    পেনশন নিয়ে মামলাকারী কর্মচারী সংগঠন, কনফেডারেশন অফ স্টেট গর্ভমেন্ট এমপ্লয়িজ় এ নিয়ে দীর্ঘ দিন থেকেই সরব। যৌথ সংগ্রামী মঞ্চের নেতৃত্ব মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগযোগ করে এই বকেয়া ডিএ দেওয়ার প্রতিশ্রুতি আদায় করে আনে।

  • Link to this news (এই সময়)