• Breaking News: ‘কোটি কোটি তরুণ-তরুণীকে আজও পথ দেখান’, বিবেকানন্দের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মোদী
    এই সময় | ০৪ জুলাই ২০২৬
  • স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার X হ্যান্ডলে একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘স্বামী বিবেকানন্দের মহাসমাধি দিবসে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং জাতীয় চেতনাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে তাঁর অবদান অনন্য। বিবেকানন্দের প্রজ্ঞা, দূরদৃষ্টি এবং অনুপ্রেরণাদায়ক চিন্তাভাবনা আজও কোটি কোটি তরুণ-তরুণীকে পথ দেখায়।’

    রামমন্দিরের অনুদান তছরূপ মামলায় ব্যাপক ক্ষুব্ধ দিগম্বর আখড়ার মোহন্ত সীতারাম দাসজি মহারাজ। তিনি বলেন, ‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। বুলডোজ়ার চলুক।’ দ্রুত সিট গঠন করে তদন্ত শুরুর জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

    ভোর থেকে প্রবল বৃষ্টি হচ্ছে পুরীতে। তবে শুধু শনিবার নয়, রবিবারও আবহাওয়া এমনটাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জারি হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির মধ্যেও ভক্তদের আনাগোনা চলছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসনও।

    নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পরে তিনি বলেন, ‘নির্বাচনের সময়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। তার জেরে ভোট পরবর্তী হিংসায় আমাদের বহু কর্মী আক্রান্ত হন।’ এর পরেই দিলীপ সরাসরি বলে দেন, ‘এই ধরনের ঘটনায় জড়িতদের বাইরে নয়, জেলেই থাকা উচিত।’

    রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্প, পরিবহণ, জ্বালানি ও সেমিকন্ডাক্টর ক্ষেত্রে একাধিক মেগা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। পাশাপাশি একটি সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন, যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন এবং ১ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের রেল, সড়ক, মেট্রো ও বিদ্যুৎ-পরিকাঠামো সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর।

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল ইরান। চোখের জল ধরে রাখতে পারলেন না ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। শেষ শ্রদ্ধা জানাতে এসে দু’জনই কান্নায় ভেঙে পড়েন। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ হামলায় নিহত হয়েছিলেন খামেনেই। যুদ্ধবিরতির পরে তাঁর শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়েছে।

    উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-ওডিশা পশ্চিমবঙ্গ উপকূল বরাবর অবস্থান করছে নিম্নচাপ। সঙ্গে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্তও। পাশাপাশি একটি মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম রাজস্থান থেকে উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড় ও ওডিশা হয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ত্রিফলা ‘আক্রমণের’ জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)