• শহরে নয়, গ্রামাঞ্চলে বেসরকারি মেডিক্যাল কলেজে জোর স্বাস্থ্যমন্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ০৪ জুলাই ২০২৬
  • কলকাতা ও শহরতলিতে আর নতুন বেসরকারি মেডিক্যাল কলেজ খোলার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানান, নতুন মেডিক্যাল কলেজ স্থাপন করতে হলে জঙ্গলমহল, সুন্দরবন, আদিবাসী অধ্যুষিত ও অন্যান্য প্রান্তিক এলাকাকেই অগ্রাধিকার দিতে হবে।

    বর্তমানে রাজ্যে ১৬টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। আরও ১০টি কলেজ খোলার জন্য আবেদন এলেও স্বাস্থ্য দপ্তর সেই অনুমোদন আটকে রেখেছে। মন্ত্রীর কথায়, ‘বিনিয়োগ করতে চাইলে প্রান্তিক এলাকায় মেডিক্যাল কলেজ গড়ুন। এতে গ্রামের মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন।’

    গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রতিটি জেলা হাসপাতালে এমআরআই এবং প্রতিটি গ্রামীণ হাসপাতালে সিটি স্ক্যান মেশিন বসানোর পরিকল্পনাও নিয়েছে সরকার।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)