• গুজরাতে ধৃত ৮ জয়েশ জঙ্গি
    বর্তমান | ০৪ জুলাই ২০২৬
  • আমেদাবাদ: গুজরাত পুলিশের জঙ্গি দমন শাখার (এটিএস)  বড়ো সাফল্য। গ্রেপ্তার আট জয়েশ জঙ্গি। ধৃতদের মধ্যে সাতজনকে গুজরাতের বিভিন্ন জেলা থেকে এবং একজনকে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটিএস জানিয়েছে, ধৃতরা গত ছ’মাস ধরে পাকিস্তানের এই জঙ্গি সংগঠনের হয়ে সক্রিয়ভাবে কাজ করছিল। গুজরাতে জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলার ছকও ছিল তাদের। তদন্তকারীদের দাবি, বড়োসড়ো নাশকতা ঘটানোর আগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ, জঙ্গি তৎপরতার জন্য অর্থ সংগ্রহ, ষড়যন্ত্র, জঙ্গি সংগঠনের সদস্যপদ গ্রহণ এবং নিষিদ্ধ সংগঠনকে সমর্থনের অভিযোগ রয়েছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটজনের বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। তার মধ্যে রয়েছে ইউএপিএ-র মতো ধারা। ধৃতদের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)