• ডানলপে রেল ব্রিজ সংস্কার, বিটি রোডের বিকল্প রাস্তায় যাতায়াত
    বর্তমান | ০৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: ডানলপ মোড়ে রেল ব্রিজের গার্ডার পরিবর্তন ও সংস্কারের কাজের জন্য বন্ধ থাকবে বিটি রোডের দুই লেনের ওই অংশ। শনিবার রাত ১১টা থেকে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত রাস্তা বন্ধ রেখে কাজ হবে। সোমবার ভোর ছ’টা থেকে আবার স্বাভাবিক হবে যান চলাচল।

    পুলিশ জানিয়েছে, ওই অংশে রাস্তা বন্ধ থাকলেও যানজট তেমন হবে না। কারণ বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে। কলকাতাগামী গাড়ি ডানলপ মোড়ে বরানগর মেট্রো লাগোয়া আন্ডারপাস দিয়ে বিটি রোডে উঠবে। আবার বারাকপুরগামী গাড়ি ডানলপ মোড় থেকে দক্ষিণেশ্বরের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। মহামিলন মঠের পাশে সবেদাবাগান মোড় দিয়ে ওই গাড়িগুলি ঘুরিয়ে আর এন টেগোর মোড়ে বিটি রোডে উঠবে। ছুটির দিন থাকায় গাড়ি চলবে তুলনামূলকভাবে কম। আর কলকাতাগামী বড়ো লরি বরানগর মেট্রোর আন্ডারপাসে আটকে যেতে পারে। তাই সেগুলি কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে কলকাতা পৌঁছবে।
  • Link to this news (বর্তমান)