শিয়ালদহ মেইন ও নর্থ শাখায় রবিবার ৩২টি লোকাল বাতিল
বর্তমান | ০৪ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাপ্তাহিক ছুটির দিন আগামী রবিবার শিয়ালদহ মেইন ও নর্থ শাখার যাত্রীরা কিছুটা হলেও সমস্যায় পড়তে চলেছেন। কারণ, আজ শনিবার মধ্যরাতের পর থেকে রবিবার সকাল ১১টা পর্যন্ত এই লাইনে ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে। দমদম জংশন-ডানকুনি সেকশনের অধীনে একটি রেল ব্রিজের সংস্কার কাজ চলবে। ১০ ঘণ্টার এই কাজের জেরে শিয়ালদহ ডিভিশনে ৩২টি ট্রেন রবিবার বাতিল থাকবে। বাতিল ট্রেনগুলির নম্বর হল, শিয়ালদহ-ডানকুনি – ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯, ৩২২২১, ৩২২২৩, ৩২২২৭, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০, ৩২২২২, ৩২২২৪, ৩২২২৮। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত - ৩১৩১৩, ৩১৩১৯, ৩১৩১৬, ৩১৩২০। শিয়ালদহ-নৈহাটি – ৩১৪১৫, ৩১৪১৪, ৩১৪১৮। বিধাননগর রোড-নৈহাটি – ৩১৪৭১, শিয়ালদহ-হাবড়া – ৩৩৬৫৪, নৈহাটি-ব্যান্ডেল – ৩৭৫২৭, ৩৭৫৩১, ৩৭৫৩৩, ৩৭৫২৮, ৩৭৫৩২, ৩৭৫৩৪। এছাড়া একগুচ্ছ ট্রেন ওই দিন ঘুরপথে গন্তব্যে পৌঁছবে।
Link to this news (বর্তমান)