• অসুস্থ সুব্রত বক্সি, দেখে এলেন মমতা
    বর্তমান | ০৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের প্রাক্তন রাজ্য সভাপতি সুব্রত বক্সি গুরুতর অসুস্থ। ভবানীপুরে নিজের বাড়িতেই চিকিৎসাধীন তিনি। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে। বাড়ির বাইরে বের হচ্ছেন না। এমতাবস্থায় শুক্রবার সুব্রত বক্সিকে দেখে আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রতবাবুর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। ১৯৯৮ সালে তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ২৮ বছর একটানা দলের রাজ্য সভাপতির পদ সামলেছেন সুব্রতবাবু। কয়েকদিন আগে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)