নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবছর ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার মিলিয়ে ৪৮ হাজার ৬৮৩টি আসনে কাউন্সেলিং হচ্ছে। শুক্রবার নেতাজি ইন্ডোরে আপাই আয়োজিত প্রি-কাউন্সেলিং অনুষ্ঠানে এসে জানালেন জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল। গতবারের তুলনায় এই আসন প্রায় ৬ হাজার বেড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে, অনেক আগে কাউন্সেলিং শুরু হওয়ায় সব আসনই ভরতি হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তাঁর দাবি, বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধিতে যেমন আসন বেড়েছে, তেমনই উচ্চশিক্ষা ক্ষেত্রে গ্রস এনরোলমেন্ট রেশিও (জিইও) বৃদ্ধি বা পড়ুয়াদের নথিভুক্তি বেড়েছে।