• অ্যাপে হাজিরা সরকারি কর্মীদের
    বর্তমান | ০৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার রাজ্য সরকারি কর্মীদের অ্যাপের মাধ্যমে হাজিরা দেওয়ার ব্যবস্থা চালুর উদ্যোগ নিল নবান্ন। জানা গিয়েছে, নবান্ন বা সংশ্লিষ্ট আধিকারিক তাঁর অফিসের ১০০ মিটারের মধ্যে আসার পর অ্যাপের মাধ্যমে হাজিরা দিতে পারবেন। সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অফিসে ঢোকার নিয়ম। ১০টা ৪৫মিনিট লেটের সর্বোচ্চ সময়সীমা। সে সময়ের মধ্যে অফিসে ঢুকলে লেট মার্ক পড়ছে। তিনদিন এমন হলে একদিনের হাজিরা কাটা যাবে। ১০টা ৪৫ মিনিটের পর ঢুকলে সে দিনটি ছুটি থেকে কাটা যাবে। অনেকের বক্তব্য, নবান্নে পৌঁছে লিফটে উঠে নিজের দপ্তরে পৌঁছে ফেস ভেরিফিকেশনের পর হাজিরা দিতে গিয়ে অনেকেই সামান্য সময়ের জন্য লেট করে ফেলছেন। অ্যাপ চালু হলে সে সমস্যা মিটবে। অন্যদিকে, ২০১৯ সালের পর ফের ডব্লুবিসিএস অফিসারদের জন্য বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা চালু হচ্ছে। বুধবার আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই সংক্রান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • Link to this news (বর্তমান)