নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের মাদ্রাসাগুলির পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার সব জেলাশাসককে পাঠাতে নির্দেশ দিয়েছিল নবান্ন। এক্ষেত্রে ৫ জুন তথ্য চাওয়া হয়েছিল। ৫ জুলাই সে সময়সীমা শেষ। জানা গিয়েছে, সময়সীমা শেষ হতে চললেও দু-তিনটি জেলা ছাড়া এই তথ্য এখনও নবান্নে আসেনি। এই পরিস্থিতিতে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষাদপ্তর শুক্রবার সব জেলাশাসককে দ্রুত তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার এই মর্মে নতুন করে আবার চিঠি পাঠানো হয়েছে।