• পাটুলিতে অভিনেত্রীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত
    বর্তমান | ০৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাটুলিতে প্রকাশ্য রাস্তায় এক অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পাটুলি থানা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অঙ্কিত পাল। তাঁকে শুক্রবার রাতে ধরা হয়েছে ওই এলাকা থেকেই।  সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে তাঁকে চিহ্নিত করা হয়। কয়েকদিন আগে ওই অভিনেত্রী পাটুলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় ওই যুবক সাইকেলে এসে তরুণীর শ্লীলতাহানি করে পালায় বলে অভিযোগ। অভিনেত্রী পাটুলি থানায় অভিযোগ করলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। জানা যায়, অভিযুক্ত এলাকারই ছেলে। এই ধরনের কাজে তিনি আগেও অভিযুক্ত হয়েছেন। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।
  • Link to this news (বর্তমান)