১২৫ দিনের কাজের মাস্টারস্ট্রোক! বাড়ল দিন-মজুরি, আর কী কী বড় সুবিধা পাবেন গ্রামীণ শ্রমিকরা?
News18 বাংলা | ০৪ জুলাই ২০২৬
: রাজ্যে এখন ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ শুরু হয়েছে। আর এই কাজ পেয়ে খুশির হাওয়া মুর্শিদাবাদের শ্রমিক মহলে। অবশেষে মুর্শিদাবাদের ১২৫ দিনের কাজের সুচনা করা হয়েছে। প্রসাদ পুর গ্রামে ইতি মধ্যেই শুরু হয়েছে কাজ। দৈনন্দিন ৩২৫ টাকা মজুরি দেওয়া হবে। মুর্শিদাবাদ জেলাতে শিল্প না থাকার না কারণে শ্রমিকরা বাইরে যেতে চান কাজের জন্য। তবে ১২৫ দিনের কাজ শুরু হতেই খুশি প্রকাশ করেছেন। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ১ জুলাই থেকে কার্যকর হওয়া সংশোধিত মজুরির হার ৩৪টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং মজুরি অঞ্চলে বৃদ্ধি করা হয়েছে। দৈনিক ৩০০ টাকার একটি নতুন অন্তর্বর্তীকালীন ভিত্তি মজুরির হার চালু করা হয়েছে, যাতে এই কর্মসূচির অধীনে কোনও বিজ্ঞাপিত মজুরি এই স্তরের নীচে নেমে না আসে।
জেলা প্রশাসন জানিয়েছে, সারাদেশে মজুরির হারের গড় বৃদ্ধি ১০ শতাংশের বেশি। মন্ত্রক জানিয়েছে, এই আইনটি যোগ্য গ্রামীণ পরিবারগুলিকে ১২৫ দিন পর্যন্ত সবেতন কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা প্রদান করে, যেখানে বর্তমান গ্রামীণ কর্মসংস্থান কাঠামোর অধীনে এই সুবিধা ছিল ১০০ দিন। এতে বলা হয়েছে, ২১টি রাজ্য এবং প্রশাসনিক ইউনিটকে ৩০০ টাকার নতুন অন্তর্বর্তীকালীন মূল মজুরির হারের আওতায় আনা হয়েছে, যেখানে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং অসমের মতো রাজ্যগুলিতে ১৫% থেকে ২৫% পর্যন্ত মজুরি বৃদ্ধি পাবে।
এতে আরও বলা হয়েছে যে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে সর্বোচ্চ প্রায় ২৪.৫% বৃদ্ধি হবে। MGNREGA প্রতিদিনের মজুরি ছিল ২৯৮.৮ টাকা। এ বার থেকে তা ন্যূনতম ৩০০ টাকা করা হলে। শ্রমিকদের খুশি করতে দৈনিক মজুরিও বাড়িয়ে দিল কেন্দ্র।
আগে সর্বনিম্ন মজুরি ছিল ২৪১ টাকা। ন্যূনতম মজুরির জাতীয় গড় ছিল ২৯৮.৮০ টাকা। এখন তা বেড়ে হল ৩২৭.৪০ টাকা। তবে এক একটি রাজ্যে একেক রকম মজুরি হলেও কোনো রাজ্যই তা ৩০০ টাকার কম করতে পারবে না বলেই জানিয়ে দিয়েছে কেন্দ্র। রাজ্যে আগেই তুলনামূলক বেশি মজুরি ছিল, সেখানেও নতুন সংশোধিত হার কার্যকর হচ্ছে। হরিয়ানায় দৈনিক মজুরি ৪০৯ টাকা, গোয়ায় ৪০৬ টাকা, কেরলে ৪০১ টাকা এবং সিকিমের উচ্চ পার্বত্য গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে দৈনিক মজুরি। তবে মুর্শিদাবাদ জেলাতে এই কাজ হতেই খুশি এখন শ্রমিকরা।