• শুভেন্দুর কাছে 'সেই' বরুণ বিশ্বাসের পরিবার!
    আজকাল | ০৪ জুলাই ২০২৬
  • বিউ সরকার: রাজ্যে পালাবদল হয়েছে। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে শুরু হয়েছে 'জনতার দরবার'। সেখানে প্রতি শনিবারই আম আদমির কথা শোনেন মুখ্যমন্ত্রী। শনিবার, ১৪ বছর আগে গোবরডাঙায় নিহত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসে খুনের বিচার চেয়ে শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হন তাঁর দাদা ও দিদি। তাঁদের সাফ কথা, "এতদিন তদন্তের নামে প্রহসন হয়েছে, তাই মুখ্যমন্ত্রীর কাছে নতুন ভাবে ভাইয়ের হত্যার তদন্ত দাবি করেছি।" 

    এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে 'জনতার দরবার'-এ এসে দেখা করেন নিহত শিক্ষকের দাদা ও দিদি। কী দাবি তাঁদের। বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাস বলেন, "ভাইয়ের বিচারের জন্য এসেছিলান মুখ্যমন্ত্রীর কাছে। আমার বাই ১৪ বছর হলে মারা গিয়েছে। ওকে মেরেছে তৃণমূল সরকারের জ্যোতিপ্রিয় মল্লিক, ওই আসল মাথা। নতুনভাবে তদন্ত চেয়েছিলাম, মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। আশা নিয়ে এসেছিলাম। আশ্বস্ত হয়ে যাচ্ছি।"

    এলাকায় ধর্ষণ এবং অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বরুণ বিশ্বাস। শেষে ২০১২ সালের ৫ জুলাই নিজের বাবার সামনে খুন করা হয় এই প্রতিবাদী শিক্ষককে। এই খুনের ঘটনায় নাম জড়ায় তৎকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। মূলত তাঁর নেতৃত্বেই প্রশাসন প্রমাণ লোপাট এবং দুষ্কৃতীদের আড়াল করার ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন বলে বরুণের পরিবারের অভিযোগ। এমনকি দুষ্কৃতিরাও জ্যোতিপ্রিয় মল্লিকের মদতপুষ্ট বলে জানা গিয়েছিল।

    এরপর গত ১৪ বছর ধরে ওই শিক্ষকের হত্যার বিচার চেয়ে ভবানী ভবন থেকে মুখ্যমন্ত্রীর দপ্তর, একাধিক দরজায় ঘুরেছেন বিশ্বাস পরিবারের সদস্যরা। তবুও মেলেনি সুবিচার। উল্টে বারবার জুটেছে হুমকি ৷ তালিকায় যেমন ছিল তৃণমূল নেতৃত্বের অনেকে, তেমনই ছিল পুলিশও।

    তৃণমূল আজ অতীত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় নতুন সরকার। বিজেপি সরকারের আমলেই দীর্ঘ ১৪ বছরের পুরনো খুনের ঘটনার ন্য়ায় বিচার মিলবে। সেই আশাতেই বরুণ বিশ্বাসের দাদা ও দিদি।

     
  • Link to this news (আজকাল)