• ডব্লিউবিসিএসএসসি-র চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা
    আজকাল | ০৫ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: তৃণমূল আমলে বা আগের শাসকদলের আমলে এসএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নিয়োগ দুর্নীতির তদন্ত এখনও চলছে। আর তারই মাঝে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে দুষ্মন্ত নারিয়ালা। নিয়োগে স্বচ্ছতার ওপর জোর রাজ্য সরকারের। 

    নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাব কমানোর লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের (WBCSSC) চেয়ারম্যান হিসেবে বরিষ্ঠ আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিয়ালাকে নিয়োগ করেছে রাজ্য সরকার। 

    রাজ্য বাজেটে শূন্য পদে নিয়োগের ঘোষণা করার সময় সরকার জানিয়েছিল, নিয়োগ সংক্রান্ত কোনও কমিটিতে রাজনৈতিক ব্যক্তিত্ব রাখা হবে না। সেই নীতির অংশ হিসেবেই এই নিয়োগ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। 

    শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'রাজ্যবাসীর কাছে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে, নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ কমিশনগুলোকে রাজনৈতিক সংস্পর্শ থেকে মুক্ত রেখে ইউপিএসসি (UPSC)-র মডেলের ধাঁচে ঢেলে সাজানো হবে।' 

    মুখ্যমন্ত্রীর কথায়, 'সেই মতো অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় যখন শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়, তখনই আমরা কথা দিয়েছিলাম যে নিয়োগ সংক্রান্ত কোনও কমিটিতেই কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। আমাদের সরকার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনে বদ্ধপরিকর।' 



    Tweet by @i

  • Link to this news (আজকাল)