১০ ঘণ্টার মেগা ট্রাফিক ও পাওয়ার ব্লক! বাতিল একাধিক লোকাল, শিয়ালদহ শাখায় বন্ধ থাকবে কোন ট্রেন?
News18 বাংলা | ০৫ জুলাই ২০২৬
রেল পরিকাঠামোকে আরও শক্তিশালী ও নিরাপদ করে তুলতে শিয়ালদহ ডিভিশন বরানগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যবর্তী রেল ওভারব্রিজের গার্ডার উচ্চ ক্ষমতাসম্পন্ন রোড ক্রেনের সাহায্যে প্রতিস্থাপন করবে। এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজের ফলে সংশ্লিষ্ট রেলপথে নিরাপত্তা ও ট্রেনের গতি আরও বৃদ্ধি পাবে। তবে এই কাজের জন্যই বন্ধ থাকবে বেশকয়েকটি ট্রেন পরিষেবা৷
এই কাজ ০৫.০৭.২০২৬ তারিখ রাত ০১:০০টা থেকে সকাল ১১:০০টা পর্যন্ত ব্রিজ নং ৫ CCR (UP ও DN CCR)-এর উভয় স্প্যানের রি-গার্ডারিংয়ের জন্য সম্পন্ন হবে। কাজটি কিমি ৪/৩১-৪/৩৩ (UP CCR) এবং ৪/৩২-৪/৩৪ (DN CCR)-এর মধ্যে সম্পন্ন হবে।
এর ফলে নিম্নলিখিত ট্রেন পরিচালনার ব্যবস্থা কার্যকর থাকবে:
• 22202 DN : পুরী–শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস (পুরী থেকে) (JCO: 04.07.2026) বর্ধমান হয়ে নৈহাটি–শিয়ালদহ সেকশন দিয়ে চলবে।
শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা বলেন, রেল পরিকাঠামোকে সর্বোচ্চ নিরাপত্তা মানে বজায় রাখার জন্য এই গার্ডার প্রতিস্থাপনের কাজ অত্যন্ত প্রয়োজনীয়। যাত্রীদের অসুবিধা কমানোর উদ্দেশ্যে সপ্তাহান্তে এই কাজের পরিকল্পনা করা হয়েছে।
তিনি যাত্রী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, আরও নিরাপদ ও দ্রুত রেলযাত্রা নিশ্চিত করতে ভারতীয় রেল নিয়মিত পরিকাঠামো উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। কাজ চলাকালীন রেল ওভারব্রিজের নিচ দিয়ে সড়ক যান চলাচলও সম্পূর্ণ বন্ধ থাকবে। তাই সাধারণ মানুষকে স্থানীয় প্রশাসনের নির্ধারিত বিকল্প ট্রাফিক ব্যবস্থা অনুসরণ করে আগাম যাত্রা পরিকল্পনা করার অনুরোধ জানানো হচ্ছে।