• বিপর্যয় মোকাবিলাতে ২০০ কোটির বিনিয়োগ রাজ্যের
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জুলাই ২০২৬
  • তারাতলা কাণ্ডের মত ঘটনা যাতে আর না হয় সেই নিয়ে এবারে কড়া পদক্ষেপের পথে শুভেন্দু অধিকারীর সরকার। জানা গিয়েছে, বিপর্যয় মোকাবিলা দপ্তরের পরিকাঠামো উন্নয়নে ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

    তারাতলাতে লোহার শেড ভেঙে ভেতরে আটকে গিয়েছিলেন বিপুল সংখ্যক শ্রমিক। তাদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছিল। সকলেই ছিলেন শ্রমিক। পরবর্তীতে তদন্তে উঠে এসেছিল যে এই বহুতল তৈরি করা হয়েছিল নিয়ম বহির্ভূত ভাবে। আর সেই প্ল্যানে সই পাওয়া গিয়েছিল প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের।

    আলিপুরে কলকাতা পুলিশ বডিগার্ড লাইনের একটি অনুষ্ঠানে এসে শুভেন্দু অধিকারী এই বিষয়ে মন্তব্য করেন। সেই সঙ্গে যেভাবে এই ঘটনায় যেভাবে রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথ ভাবে কাজ করেছিল তার সাধুবাদ দেন। এই যৌথ অপারেশন একটি নিদর্শন বলেও উল্লেখ করেন তিনি। তারপরেই তিনি জানান, বিপর্যয় মোকাবিলার উন্নয়নে ২০০ কোটির বিনিয়োগ করা হবে। নতুন ধরনের যন্ত্রপাতি নিয়ে আসা হবে। পাশাপাশি জানান ২০০ জন প্রশিক্ষিত কর্মীকে নিয়োগ করা হবে। তারা অগ্নিবীর থেকেও নিয়োগ হতে পারে বলে জানান।

    আরও বলেন সিভিল ডিফেন্স এবং রাজ্য বিপর্যয় বাহিনী তিনটি জায়গায় তৈরি করা হবে। কলকাতা, পাহাড় ও সাগরে। যাতে যে কোনো রকমের বিপদে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। তিনি আরও বলেন তারাতলার ঘটনায় ৯৬৫ জন কর্মী যারা হয়তো বিভিন্ন দপ্তরে কর্মরত, তারা একসঙ্গে যৌথভাবে দিবারাত্র কাজ করেছিলেন।যাদের মধ্যে ১৫০ জন সেনাবাহিনীর, ১৫০ জন এনডিআরএফ, ১৬০ জন সিভিল ডিফেন্স, ১২৫ জন জরুরি পরিষেবা, ৯০ জন  রেল, ৫৫ জন চিকিৎসক ও নার্স, ১২০ জন কলকাতা পুলিশের বিপর্যয় বাহিনী, ১৯০ জন কলকাতা পুলিশ, ৭৫ কলকাতা ট্রাফিক পুলিশের সদস্য।

    তিনি তারাতলার সকল অধিবাসীকেও ধন্যবাদ দেন। কারণ এই বিপদে তারা সকলে এগিয়ে এসেছিলেন। সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজে সাহায্য করেছিলেন। এছাড়াও কলকাতা কর্পোরেশনও কড়া নজর রেখেছিলেন সমগ্র পরিস্থিতির দিকে। তারপরে যে সকল সংস্থা এই জটিল সময়ে এগিয়ে এসেছিলেন তাদের সসকলকেই  ধন্যবাদ জ্ঞাপন করে একটি চিঠি দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি বলেন তারাতলা ঘটনা দেখিয়ে দিয়েছে যখন রাজ্য ও কেন্দ্র এক হয়ে কাজ করে তখন কত দ্রুত কাজ করা যায়। তিনি আরও বলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীকে আরও শক্তিশালী করে তোলা হবে রাজ্যের জন্য। যাতে আগামীতে আরও দ্রুত যে কোন সমস্যার মোকাবিলা সহজেই করা যেতে পারে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)