• আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস, রাজ্যে আসছেন অমিত শাহ
    এই সময় | ০৫ জুলাই ২০২৬
  • ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দিল্লি থেকে বিমানে বিকাল ৩টা ৫০ নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে সোজা ভবানীপুরে আশুতোষ মুখার্জি লেনে আসবেন তিনি। সেখানে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর মূর্তিতে মাল্যদান করবেন তিনি।

    ওই অনুষ্ঠানের পরে ওই বাড়ি থেকে সোজা নিউটাউনের ইকো পার্কে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেখানে বিকাল ৪টা ৫০ মিনিট থেকে বিকাল ৫টা ১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণের ভূমিপূজো ও শিলান্যাস অনুষ্ঠান রয়েছে। সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আসার কথা রয়েছে। সেখানে বিকেল ৫টা ২৫ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠান রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ।

    রবিবারই দিল্লি ফিরে যাবেন তিনি। সন্ধ্যা সাতটার পরে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

  • Link to this news (এই সময়)